20% OFF

ছোঁয়াচে রঙ

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.

নাগরিক ব্যস্ত জীবনে শহরে মানুষগুলো নানা কর্মচাঞ্চল্যে, কোলাহলে সব সময় ঘেরা থাকে। তারপরও তারা খুব একান্তে নিজের একেবারে ভেতরে হয়ে পড়ে একদম একা। তারা খুব করে সঙ্গ খুঁজেফেরে, খুঁজেফেরে নিজের একান্ত আপনার জনকে। কিন্তু স্বার্থের ধাঁধায় বারবার ভুল মানুষের মাঝে ভালোবাসা খোঁজে। অথবা হয়তো সঠিক মানুষটাকে পেয়েও ভুল বুঝে সরে যায় দূরে।

এই বইয়ে থাকছে প্রেম, বিরহ, আনন্দ, হতাশা ও নারীর মানুষ হতে চাওয়ার আকুতি আর মনুষ্যত্বের নানা রং নিয়ে লেখা কিছু কবিতা যা পাঠককে কখনো আপ্লুত করবে প্রেমের রঙিন আবেশে, কখনো ভারাক্রান্ত করবে, আবার কখনো বা ভাবতে বসাবে মানবজীবনের তথা নারীজীবনের বিভিন্ন পর্যায়ে নিয়ে।

আশা করি, কবিতাগুলো পাঠকপ্রিয়তা পাবে। পাশাপাশি জীবনের নানা পটভূমি নিয়ে পাঠককে ভাবতেও সাহায্য করবে, নগরজীবনের যান্ত্রিকতা আর তার পায়ে পা মিলিয়ে হাঁটার কষ্টচেষ্টায় নিয়োজিত মানবিক শুদ্ধ অনুভূতিগুলোকে বুঝতে সাহায্য করবে। শুভ হোক পাঠকের আনন্দসময়, বইয়ের ভূবন হউক দ্বীপ্তিময়।

Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছোঁয়াচে রঙ”

Your email address will not be published. Required fields are marked *