মেঘ ডেকেছে গুড়ুম গুড়ুম
আয় রে চোখে ঘুম,
খোকন সোনার চাঁদ কপালে
দিলাম এঁকে চুম।
চাঁদমামা আজ নেই আকাশে
লুকিয়ে আছে বুঝি?
মেঘ সরিয়ে ওলটপালট
চাঁদমামাকে খুঁজি।
কোথায় গেল চাঁদমামা আজ
খোকনকে না বলে?
শাড়ির আঁচল সরিয়ে দেখি
চাঁদ ঘুমিয়ে কোলে।
মায়ের কোলে ঘুমায় খোকন
যেন চাঁদের আলো,
খোকন সোনা চাঁদের মতোন
লক্ষী এবং ভালো।

