কী দারুণ নিমগ্ন হৃদয়!
গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে আকাশ ডাকে
আমার স্বদেশে স্বদেশী ফুল।
এই শিমুল, পলাশ, বকুল।
আগুন লেগেছে ডালে, মনে।
মেয়েলি আদর রোদে ভেজে নিছি কচিকাঁচা ডাঙর সবুজ
কী দারুণ পাখপাখালি নিবাস খোঁজে সবুজ পাতার ভেতর,
আমাদের চোখগুলো ক্লান্ত হয়না কখনো এ বসন্তে
আমাদের প্রাণবন্ত বিকেলগুলো শেষ হতে চায় না কখনো এ বসন্তে
কেবল কৃষ্ণছূড়ার ডালে নিরিহ শালিক টিয়া
মুমূর্ষু চোখে আমার বিচিত্র স্বদেশ দেখে

