নতুন প্রভাতে ঘুম ভাঙে আলেয়ার
সগৌরবে আত্মতৃপ্তির অঙ্গীকার নিয়ে,
ফিরে দেখা একটি বছর পার হয়ে যায়
শূন্যতার আঁধারের খাতায় লিপিবদ্ধ সমীকরণে।
ইচ্ছের পরিধিতে অঙ্কুরিত ছায়াবৃন্তে
হাঁটুজলে নিমগ্ন থাকে বসন্তের এ সাজ,
বাধ্যবাধকতা কি শুধু
নারীরই অঙ্গভূষণ?
তুমি নারী!
ভেতর থেকে মোচড় দিয়ে ওঠে
বিদ্যুতের স্ফুলিঙ্গের মত ক্ষণজন্মা ভালোবাসাগুলো।
মুহূর্তেই স্তম্ভিত হয় প্রতিকৃতি
কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত নারীত্বের অধিকার।
তবে কেন এই নারী দিবস!
নারী একনিষ্ঠ নারীই সর্বশ্রেষ্ঠ
নারীই সর্বশক্তির উদাহরণ,
প্রাপ্যতা কি তবে কেবল গুটিকয়েক ভাষণে ?
বছর ঘুরে ফিরে আসে ৮ মার্চ
চকচকে নুড়ি পাথরে সোনা মোড়ানোর আর্তনাদে
মহিমান্বিত নারী দিবস
তবুও শূন্যতা!
শাড়ির আঁচলে টিকে থাকার মমত্ববোধের।

