রোজা মানে নয়তো উপোস
খোদাভীতি জাগে,
খোদার প্রেমে বিভোর হয়ে
পাপ ছেড়ে দাও আগে।
রোজা হলো রবের বিধান
করনা হেলা ফেলা,
রোজার মধ্যে মাবুদ বুঝায় গরিব দুঃখীর
অনাহারের জ্বালা।
রাখলে রোজা পাপের বোঝা
তোমার যাবে কমে,
রোজার মধ্যে আত্মা তোমার
পরিশুদ্ধ হবে।
রোজা রেখে করলে দোয়া
দ্রুত কবুল হবে,
পরপারে তোমার জন্য রাইয়ান দুয়ার
খুলে দিবেন রবে।

