কি ভাগ্য নিয়ে জন্মছিলে
বাংলা মায়ের ঘরে
৫২ সে কবে চলে গেছে
তবুও বাঙালি শ্রদ্ধাভরে স্মরে।
ভাষার জন্য বুক থেকে রক্ত
রাস্তায় ঢেলে দিলে অকাতরে
তাইতো আজও বাংলায় কথা বলি
বাংলা আজ বিশ্ব পরিসরে।
সালাম, বরকত, রফিক, জব্বার
তোমরা মর নাই আছো বেঁচে
বাঙালি আছে যতদিন এ ধরায়
থাকবে তোমরা, দূর থেকে দেখো হেসে।
কোনো দিন তো শোধ হবে না
তোমাদের জীবনের ঋণ
স্মরে যাব তোমাদের আমরা
বেঁচে থাকব যতদিন।

