সূর্যমুখী তোমার মুখে
কেন এতো হাসি,
তোমার রূপে মুগ্ধ আমি
তোমায় ভালোবাসি।
সত্যি করেই বলো তুমি
কাকে ভালোবাসো,
সূর্যিমামার দিকে চেয়ে
কেন এতো হাসো?
লাল টুকটুক জামা পরে
তোমার পাশে আসি,
আমার দিকে মুখ ফিরিয়ে
দেওনা কেন হাসি!
রাগ করো না মান করো না
ওরে ছোট্ট খুকি,
সূর্যের দিকে তাকাই বলে
আমি সূর্যমুখী।

