এখান থেকেই পথচলা শুরু
ছাত্র আমি সবাই আমার গুরু।
সবার ভালো নিজের ভালো মানি
পরের দুখে ঝরে চোখের পানি।
গরিব দুখী সবাই থেকো সুখে
এসো আমরা কালোকে দিই রুখে।
মহৎ যারা স্যালুট করি তাকে
মানুষ তারা বিবেক যদি থাকে।
পাড়াপড়শী থাকবো মিলেমিশে
বিপথগামী করছে তবে কীসে!
হালাল পথে আয় যদিও কম
ছায়ার মতো সাথী মরণ যম!
সাম্প্রতিক লেখা
ছাত্র আমি : খোরশেদ আলম
0
Previous Articleস্বাধীনতার ফুল : জসীম উদ্দীন মুহম্মদ
Next Article রক্তের রং লাল : মো. আব্দুল মতিন
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

