কেউ কি জানে? না জানতো!
জানে না কেউ। কিসের এত ভয়
অদৃশ্যে ঈশ্বর সিঁড়ি ভাঙার শব্দে
প্রতিদিন অসভ্য হয়ে যাছি।
লৌকিকতার চরম অবিশ্বাসে
নথিপত্রে মিথ্যার প্রশ্রয়ে বেড়ে উঠছি
দৃষ্টি বন্দি জাদুঘরে। সভ্যতার
নিদর্শন আমাকে বর্জন করে
জানে না কেউ
জানতে চায়ও না! কিসের এত ভয়?
স্বপ্নের মতো মৃত্যু-নিকষ কালো অন্ধকার
দরজার ওপারে অচেনা ঘরে
অতীতের খাতা খুলে দেখি..
পুঁজি কিবা পেলাম এই এককালে
ফেরা কি যাবে কাফেলায়
জানে না কেউ।

