একটি জীবন তোর নামে অসিয়ত লিখি
তারপর অঙ্গুষ্ঠ দেখাস তুই
বড় মলিনতা লেগে আছে গায়ে
তোকে দেই স্নিগ্ধ উদার পাহাড়, তুই দিস আগ্নেয়গিরি
ধুতুরার ফুলে
ফুলের সম্মান খুঁজে পাইনি কখনো
স্রষ্টার সান্নিধ্য – লোভ নাই তাতে
আমার অজিফা – তোর নাম জপে!
পরশপাথর নিয়ে ছোটাছুটি কেন রে বেয়াক্কেল
দুর্বাফুলে ভেসে যায় খুশির ফড়িঙ
আমার প্রান্তর
জীবনের পরাজয়ে অসংখ্য গালি দেই বাতাসের অদৃশ্য গন্ধকে!
আমার হাড়েই তৈরি
সাদা ছড়ি
অন্ধ বধিরের একমাত্র ভরসার স্পর্শ
কষ্টরা ব্যস্ততা ঘামচোয়া রাস্তা পার করে দেয়
পাশ কাটিয়ে পালায় সিঁদুর রাঙানো মৃত্যু!
ভজনে সুখ নাইরে পাগল
ভোগাসক্তি কাক্সক্ষণীয় নয় জানি
তবু ভোগে সুখ
ত্যাগে সুখে থাক মহাজ্ঞানী!
সাম্প্রতিক লেখা
জীবনের অসিয়তনামা : শেলী সেলিনা
0
Previous Articleমুজিব : মো. সৈকত হোসেন হৃদয়
Next Article শব্দের শহরে তোমাকে হারিয়ে ফেলি : আবু জাফর দিলু
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

