সময়ের প্রবল ঘূর্ণিতে,
মুহূর্তের পর মুহূর্ত চলে যাছে
ক্রমান্বয়ে বেড়ে যাছে জীবনের ভার।।
পৃথিবী তার আপন কক্ষপথে
ঘুরে ঘুরে ক্লান্ত ছায়া ফেলে
গিলে খাছে এক একটা বীভৎস রাত।
আবার পৃথিবী আলোয় জেগে উঠে
বিগলিত চোখ ভরে ওঠে আলোক রশ্মিতে।
দেখে পৃথিবীতে শশব্যস্ত মানুষের
বিচিত্র রকমের কর্মভার।।
শব্দের তরঙ্গ ভেদ করে
রক্ত কনিকার ভেতরে স্পন্দন ওঠে।
প্রতিধ্বনির মতো,
হৃদয়ের আয়নায় জেগে ওঠে
অতীত কালের স্মৃতি।
হায় সময়,
কি নিষ্ঠুর তুমি !
নদীর কল্লোল স্রোতের মতো বয়ে নিয়ে যাছ
পৃথিবীর মানুষের আয়ু।
সাম্প্রতিক লেখা
জীবন বোধ : আক্তারুজ্জামান অসীম
0
Previous Articleখোদার তরে মোনাজাত : ইমরান খান রাজ
Next Article স্বাধীনতার ফুল : জসীম উদ্দীন মুহম্মদ
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

