এক টুকরো নীল আকাশ চেয়েছিলাম তোমার কাছে।
তুমি শুধু একঝাঁক পায়রা এনে দিয়েছিলে,
উড়িয়ে দিতেই হারিয়ে গেলো!
রুমালে আঁকা একমুঠো স্বপ্ন চেয়েছিলাম তোমার কাছে।
এক টুকরো ছাপা কাগজ এনে দিয়েছিলে তুমি।
দু ফোঁটা চোখের জলেই তার অস্তিত্বের সমাপ্তি ঘটলো।
স্বপ্নগুলো আজ বাসী হয়ে মরে গেছে!
একগুছ নীল পদ্ম চেয়েছিলাম তোমার কাছে।
তুমি শুধু একটা প্রজাপতি এনে দিয়েছিলে।
আমার চেয়ে ফুলের মায়া হয়তো ঢের বেশি।
ওদের আলাদা করে রাখতে পাড়িনি!
আমার মধ্যে তোমাকে চেয়েছিলাম।
তুমি অন্য একজনকে এনে দিয়েছিলে।
তখন,
অন্য একজন অন্য আরেকজনকে ভালোবাসতো!
নির্বোধ আমি!
বর্ষার পূজারী হয়ে, বসন্তকে ভালোবেসে –
মেঘগুলোকে রাগিয়ে দিলাম।
গাল ফুলিয়ে অশ্রু ঝরিয়ে দিলো আমার উঠোনে।
সেই আমি কিনা এখনো তোমার কাছে নীল পদ্ম খুঁজি!

