পঁচিশ মার্চ ভয়াল রাতে
বাঙালিদের ধরে,
পাক বাহিনী হত্যা করে
সবার ঘরে ঘরে।
তাদের ওপর অত্যাচারের
মাত্রা ছিল বেশি,
একসাথে খায়, না যদি পায়
হায়নারা সব দেশি।
এরাই হলো সেই রাজাকার
মুক্তি ধরে দিত,
লুটতরাজে সফল ওরাই
সম্ভ্রমটাও নিত।
পাকবাহিনীর অত্যাচারে
সবাই তখন ছুটত,
তাদের ছিল গোলাবারুদ
অস্ত্র এবং বুটতো।
আমরা ছিলেম স্বাধীনচেতা
মনের ছিল জোর,
বীর বাঙালি এগিয়ে গেল
আসলো নতুন ভোর।

