কোথা থেকে জানি কালো মেঘ এসে
আমাকে জড়িয়ে ধরে,
দিন যতো যায় দৃষ্টি ফুরায়
স্নায়ু ও বিকল করে।
সারাদিন যদি পেরেশানে কাটে
মুশকিলে দেই ডুব,
জীবনের যতো হাসি খুশি আছে
বেদনায় নেবে রূপ।
হতাশা কেবল একার তো নয়
রয়েছে প্রতিটি ঘরে,
যেদিকে তাকাই প্রতিটি গালেই
অশ্রুরা খেলা করে।
ডানে বামে দেখি কতো মসিবত
বিপদের সীমা নেই!
আমার চেয়েও ছটফট করা
হতভাগা অনেকেই।
বিছেদ, ক্ষুধা, রোগ শোক কতো
মলিন হয়েছে মুখ!
আমার চেয়েও অনেকের আছে
দুনিয়াবি কতো দুখ।
যুগযুগ ধরে কতো রোগী আছে
বিছানায় পড়ে শুয়ে,
মহানের কাছে শুকরিয়া করি
সিজদায় পড়ি নুয়ে।
হতাশাবাদীরা তৃপ্তির খোঁজে
হররোজ বেচইন,
দুনিয়ার যতো দুর্ভোগ আছে
বাড়ছেই প্রতিদিন!
দিশেহারা মন, কী করা উচিত!
খুঁজছেন সমাধান?
আল্লাহর প্রতি ভরসা রেখে
মসজিদে চলে যান।
নামাজে রয়েছে মুক্তির পথ
নামাজেই চিরসুখ,
ধৈর্য, নামাজ এখন পাথেয়
জীবনের সম্মুখ।
জীবনের বাকি পথটুকু যেনো
এ পথে চলতে পারি,
ওহে দয়াময়, দয়া করো তুমি
তৌফিক দাও তারই।
সাম্প্রতিক লেখা
হতাশা মুক্তি : মাহদী হাসান
0
Previous Articleশুধু তোমার জন্য : আওরঙ্গজেব কামাল
Next Article আকাশের শামিয়ানা সীমাহীন ঝিল : রানা জামান
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

