একটা বাছাই কবিতা সিরিজ
কিন্তু নামকরণে এত চমক ‘তীব্র ত্রিশ’!
মনে হয় তিরিশটি কবিতার চারা
সময় ঝড়ের সামনে আজ বিক্ষুব্ধ
আর তাদের সাহসিকতায় গ্রাম্য আমি
গালিবের গজলের মতো রোমাঞ্চিত।
টের পাচ্ছি পরিবর্তন পরম্পরা
আর শুনতে পাচ্ছি দূর সাইকেলের ঘন্টাধ্বনি।
সেই ঘন্টাধ্বনি আধুনিকতার মুখোশে
আড়াল করছে কিনা
যৌন নিপীড়িত কিংবা ধর্মীয় বিদ্বেষপ্রসূত
সামাজিক ভাবনা
সে প্রসঙ্গে আজ যাব না
তারচেয়ে ভালো লাগছে এই বিকেলে
চোখের অসুখ সারিয়ে নিতে
বৃষ্টিভেজা অলকানন্দা।
ফলে পাতার আড়াল থেকে শিস দিলেই কি পাখি
সময় পরিষ্কার কে পোশাকী
আর কার ভেতর বহিছে মন্দা।

