ফুল কখনও কাঁদে না রে কাঁদে না,
শত কষ্টে মুখ কখনও মলিন তার করে না,
অন্ধকারেও-তার যে হাসি
থামে না রে থামে না।
ফুল কখনও কাঁদে না।
ফুলের মাঝে লুকিয়ে আছে তবু শত ব্যর্থতা,
লুকিয়ে আছে পরাজয়ের অনেক গ্লানি,
অনেক হিংসা অবহেলা, অনেক গল্প, মর্মকথা
তবু সে যে সুখী থাকে ভুলে সকল যন্ত্রণা।
ফুল কখনও কাঁদে না।
ফুলের জন্মই হাসার জন্যে, চিরদিনই এমন স্বভাব
ঝরার সময় সব বিলিয়ে যায় যে রিক্তশূন্য হয়ে
যায় শুকিয়ে রূপ রস তার আপন যৌবন,
তাতেই ফুলের জীবন সার্থক, জীবন সার্থক।

