তোমার জন্য;
মেঘ এনেছি কুড়িয়ে,দিয়েছি ভারি বর্ষণ
যাতে হয় যেন একটু দৃষ্টির আলাপন।
তোমার জন্য;
গড়েছি বেসামাল চাঁদ, নেশার ফাঁদ
চোখে নামে যাতে গভীর রাত, তোমায় ভাবনার।
তোমার জন্য;
বেঁধেছি হৃদয়ে জোনাক পোকার ঘর
যার আলোতে যাতে দেখো তুমি কতটা আমার।
তোমার জন্য;
এনেছি কুড়িয়ে কৃষ্ণচূড়া ফুল
যার সৌন্দর্য রাঙ্গাবে তোমার ঐ খোপা করা চুল।
তোমার জন্য;
বুনেছি কত গানের সুর
ভেসে যাবো তোমার সাথে সেই সুরে বহুদূর।
তোমার জন্য;
গড়েছি এক নদী
যে নদীতে ভাসব দুজন হয়ে সুখের তরী।
তোমার জন্য;
মৃত শহরেতে দিয়েছি এক প্রাণ
অলিতে-গলিতে, বৃষ্টি-বাতাসে নামিয়েছি প্রেমের ঘ্রাণ।
তোমার জন্য;
রাজপথে সাজিয়েছি নিয়ন বাতি
যাতে করে তোমায় দেখতে পারি দু-নয়ন ও ভরি।
তোমার জন্য;
কত প্রেমের কাব্য লিখি
নীল গগনে, হিমেল হাওয়ায় উড়াই সেই কাব্য লেখা ঘুড়ি।।

