আমার বাড়ি বিলের পাড়ে
মেঠো পথের গায়।
একটু দূরেই কালার দোকান
কাঠবাদামের ছায়।
খেজুর গাছের সারি সারি
মোল্লা পাড়ার কাছে।
তারই নিচে নৌকা কতক
সারা দিনই আছে।
শাপলা তুলি কাদায় খেলি
উড়াই ঘুড়ি মাঠে।
যখন তখন ইছে হোলেই
নৌকা চড়ি ঘাটে।
বক শালিকের আনাগোনা
চিলের ওড়াউড়ি।
আমার মনে কেমন যেন
উদাস ছড়াছড়ি।
বিলের পাড়ে বাড়ি আমার
আমি গাঁয়ের ছেলে।
আমার সাথে বাউল চাষা
মাটির মানুষ মেলে।
সাম্প্রতিক লেখা
বিল পাড়ে : দীপক বসু
0
Previous Articleতোমার জন্য : শাহরিয়ার ইসলাম পল্লব
Next Article নতুন জাতির জন্য : চিত্তরঞ্জন সাহা চিতু
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

