জন্মেছি মুক্ত ব্রহ্মাণ্ডে
মোরা শ্রেষ্ঠ জাতি,
হর্ষ চাহনিতে দেখি তাহাকে
এই মনোরমা-বিপুলা ক্ষিতি।
রণবীরের মোরা উত্তরসূরি
তবে হেয় কেন মনোবল,
হাকিছে তোমা দুঃখী-দুঃখিনী
তব স্বপ্রাণ কেন অচল?
পিন্ধনে আছে বীরের পরিছদ;
ভীরুতা লুক্কায়িত করণে।
পরমাত্মা করিয়াছি অত্যহতি ;
ভিন জাতির অনুকরণে ।
গুরু ছনিতে মগ্ন মোরা
পরিত্যক্ত করিয়া প্রকৃত নীতি,
স্বাধীনতার নিশান বিনা-
গোলামীর জিঞ্জিরে আপন হস্তদ্বয় বাঁধি।
ধাত্রী তব বীরপ্রসূতি
তবে কেন পিছুটান,
দিলের ভাব কেন চাটুকারী?
ভূলুণ্ঠিত স্বকীয় মান।
সৃজন করিয়াছি শমগুন প্রথা
কুশল করিবে দুস্তের,
প্রয়োগে কেন নিয়মশূন্যতা?
পক্ষদুষ্ট রহিয়াছে ঢের।
অত্যাচারীরা আজ এক হয়েছে
অত্যাচারিতের অত্যাচারে,
অত্যাচারিত পড়িয়া আছে;
স্বীয় কুলের প্রভেদ নিয়ে।
কেন নিষ্প্রাণ হয়ে রবো মোরা?
কেন থাকব বিভেদক হয়ে?
ঐশিক বাণী রূপায়িত করিব মোরা,
আবির্ভূত হবো দিদ্বীজয়ী হয়ে।

