পরাধীনতার গ্লানি মোচনে
স্বাধীনতা সবার চায়
তাই তো সেদিন দিয়েছিল ঝাঁপ
মিলে ভাই ভাই।
মনের মতো বলবো কথা
বলবো হাসি মনে
তাই বুঝি হাতে অস্ত্র নিয়ে
গিয়েছিল রণে।
অপশাসন যত রুখতে সেদিন
ভেঙে ছিল বাধা
সদলবলে যুদ্ধে নেমে
করেছিল তাদের গাধা।
যুদ্ধের নিয়ম না মেনে তারা
করেছিল আক্রমণ
উচিৎ শিক্ষা পেয়েছিল তারা
পরিণতি হয়েছিল মরণ।
কাপুরুষোচিত আচরণের ফল
পেয়েছিল হাড়ে হাড়ে
গণধর্ষণ আর গণহত্যার বিচার
পড়েছিল তাদের ঘাড়ে।
স্বল্প সময়ে আস্বাদন করেছিল
অর্জিত স্বাধীনতার স্বাদ
দেশের মঙ্গলে বীর বাঙালি
রেখেছিল কাঁধে কাঁধ।

