পথের ধারে এক বৃদ্ধকে দেখলাম আজ,
গায়ে আজারির চিন চেহারায় হতাশার ছাপ।
প্রচণ্ড শীতে যখন সবাই জ্যাকেট কিংবা সোয়েটারময়,
বৃদ্ধের ভাগ্যে সামান্য গেঞ্জিটাও ছিল না মনে হয়।
একদিকে বয়সের ভারে ক্লান্ত,
অপরদিকে ক্ষুধায় শ্রান্ত।
কতদিন অভুক্ত সে জানে না নিজেও,
পশুর মতো জীবন আজ তার মানুষ হয়েও।
পথিমধ্যেই যাছেন এক ভদ্রলোক সাহেব,
কত বডিগার্ড! কত চাকর! তা বেহিসেব।
অনেক আশা নিয়ে বৃদ্ধ বললেন, দিবেন দশ টা টাকা ।
ভদ্রলোক হাত দিলেন পকেটে, এ কি পকেট যে ফাঁকা।
কার্ড রয়েছে যে ওয়ালেটের ভিতরে।
টাকা নিয়ে চলা মুশকিল জনতার ভিড়ে।
মলিন মুখ করে বসে রইলেন বৃদ্ধ একাকী।
দশ টাকা আজও ভাগ্যে জুটবে কি?
বৃদ্ধকে দেখেই দাঁড়ালেন এক ভ্যানওয়ালা,
শরীর ঘর্মাক্ত, পোশাকেও ময়লা।
দিলেন বৃদ্ধকে বের করে টাকা দুইশো,
তাই বলি শিক্ষিত বেকুব ভদ্রলোক থেকে
অশিক্ষিত ভ্যানওয়ালা ভালো হয়তো।

