আমি হন্য হয়ে খুঁজি পৃথিবীর পথে
গোলাপের মতো যা কিছু সুন্দর
সব ফুল সুন্দর, কিছু ফুল গন্ধহীন
এই ধরণী তলে কিছুই যাইনি ফেলে
কাছে টেনে অন্তর গহীনে রেখেছি দলে।
স্বাদহীন ফলে সৌন্দর্য তুলে
যেমন-মায়াকান্না কাঁদে ভণ্ডের দলে।
পাশে থাকে আঘাত করে পিছনে
বুকে রাখে ঘৃণার উৎস সযতনে।
তারা বন্ধু তারা ভাই ধর্মের দোহাই
বিশ্বাসঘাতক নীরবে নিভৃতে হায়!
ধ্বংসের বীজ তারা বুনে যায়।
সজ্ঞানে সঞ্চয় করি তাদেরকে
যারা বিশ্বাসঘাতকতা করে; শিখি।
মানুষের মুখোশ হয় কত ধরনের
স্বইচ্ছায় মুখ মুখোশের আড়ালে রাখি।

