আজকে আমি বেঁচে আছি
লম্বা গল্প কই
আগামীকাল নেই ভরসা
যদি শুয়ে রই।
তুমি আমার শত্রু বটে
তুমি কি এর বাইরে
এই কথাটা মনে রেখো
কঠিন সত্য ভাইরে।
আজ মরিলে দুদিন পরে
বাহাদুরি শেষ
রঙিন পোশাক দামি খাবার
রবে না তার রেশ।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
একতারে সব বাধো
গরিব দুঃখী জনপ্রাণী
সবার দুখে কাঁদো।
সাম্প্রতিক লেখা
বাহাদুরি : বিজন বেপারী
0
Previous Articleচিরচেনা নাট্যমন্দির রোড! : আজমির রহমান রিশাদ
Next Article ভুলে যেতে : মো. আমজাদ হোসেন
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

