মায়ের জীবনপ্রদীপ শেষ হতে
শ্মশানের রেজিস্টি খাতা খুলে দিলেন আধিকারিক,
মায়ের নাম-ধাম অতো কিছু না লিখে
বললাম, আসছি।
অনেক মানুষের মধ্যে আমার বাবা থেকে গেলেন
মায়ের থেকে দশ বছরের বড়,
মায়ের টানে শ্মশানে আসতে আধিকারিক বললেন
গতকাল থেকে যাওয়া আপনার বাবা মারা গেছেন
রেজিস্টি করে দিয়ে যান,
বললাম, আসছি।
মৃত্যু রেজিস্টারে যখন আমার নাম-ধাম লেখার পালা
আমার সন্তান বললো…
আমি তার বংশতালিকার একমাত্র কন্যা
আমি আজ শূন্যঘরে স্বাক্ষর করব,
আধিকারিক বললেন, পুত্রসন্তান ছাড়া অধিকার নেই
অধর্ম হবে।

