ইবাদতের মাস এসেছে
ইবাদতের মাস,
নিশি-রাতে ক্ষমাটা চাও
ফেলে দীর্ঘশ্বাস।
রোজা রাখো সত্য বলো
আজি করো পণ,
আল্লাহ্ জিকির মনে মনে
করো সারাক্ষণ।
শয়তানেরই ধোঁকায় পড়ে
করেছ যা পাপ!
আল্লাহ্ জিকির করে তবে
পেতে পার মাফ।
দোজখের ওই শাস্তি থেকে
বাঁচতে যদি চাও?
আল্লাহ্ নামে জিকির করে
ক্ষমা চেয়ে নাও।
আল্লাহ্ নামের জিকির ছাড়া
বাঁচার উপায় নাই,
আল্লাহ্ আল্লাহ্ জিকির করো
করো সর্বদাই।

