১৩ অক্টোবর তুমি চলে গেছ
হয়তো কোনো দিন ফিরবে না আর।
তোমার স্মৃতিকে জড়িয়ে রেখেছে
নেজামপুর ও নাচোলের কৃষক আজ।।
বর্গাচাষিদের ন্যায্য পাওনা আদায়ে
তুমি নারী নেতৃত্ব করেছিলে আগমন।
জমিদারের পুত্রবধূ হওয়ার সত্ত্বেও
গরিব কৃষকদের স্বার্থে করেছে আন্দোলন।।
শিক্ষকতা ও রাজনীতি তোমার মধ্যে ছিল
কৃষ্ণগোবিন্দপুর তোমার নামে শিক্ষা প্রতিষ্ঠান হলো।
সমাজটাকে এগিয়ে নিতে কত লাঞ্ছনা
নির্যাতন সহ্য করতে তোমাকে হয়েছিল।।
সাঁওতালদের কাছে তুমি ছিলে বিশ্ব প্রতিমা
১৮ অক্টোবরে তোমার জন্ম দিনে হয় না তুলনা।
তুমি ছিলে বলেই হয়েছিল তেভাগা আন্দোলন
তোমার স্মৃতিকে ধরে রেখেছে সাংস্কৃতিক যুব সংগঠন।

