আনমনেতে থাকি যখন, নদীর পাড়ে বসে।
কবিতা লেখা কাগজ আমার, নৌকা হয়ে ভাসে।
কেউ কি জানে, কেন আমি কবিতা লেখি খাতায়?
নদীর ঢেউয়ে মেঘের গায়ে, গাছের পাতায় পাতায়।
লিখতে লিখতেই আমার মনে, কত প্রশ্ন আসে।
কবিতা লেখা কাগজ আমার, নৌকা হয়ে ভাসে।
যখন আমার চোখের কোণে, উপচে উঠে জল।
আমার বুকে জাপটে ধরে, হাজার কোলাহল।
লিখতে তখন শুরু করি, আনমনেতেই বসে।
কবিতা লেখা কাগজ আমার, নৌকা হয়ে ভাসে।
মন আমার ভাবতে থাকে, নানান অস্থিরতায়।
আপন মনে কবিতা লিখি, ছেঁড়া টুকরো পাতায়।
আচমকা এক ঝড়ো হাওয়া, কোথা থেকে এসে।
কবিতা লেখা কাগজ আমার, নৌকা হয়ে ভাসে।
কেউ না দেখে কেউ না পড়ে, পুরানো কবিতা।
অকারণেই শেষ করিলাম, ডায়েরির সব পাতা।
কখন যেন জীবনটা আমার, ভরে গেলো বিষে।
কবিতা লেখা কাগজ আমার, নৌকা হয়ে ভাসে।
হঠাৎ করে সামনে দাঁড়িয়ে, মৃত্যু আমায় ডাকে।
কবিতাটা পড়িও তোমার, জীবনের এক বাঁকে।
ক্লান্ত দেহে জীবন খানি, ঘুমিয়ে গেলো ঘাসে।
কবিতা লেখা কাগজ আমার, নৌকা হয়ে ভাসে।
আর তো হলো না লেখা, আমার কবিতা।
অবশিষ্ট থেকে গেলো, খাতার কিছু পাতা।
চির শায়িত সমাধিটাও, ঐ নদীর পাশে।
কবিতা লেখা কাগজ আমার, নৌকা হয়ে ভাসে।
সাম্প্রতিক লেখা
কাগজের নৌকা : আলেয়া মান্নান
0
Previous Articleনির্বোধ : আসমা আক্তার
Next Article জড়ত্ব : সজিব হোসেন
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

