তোমাকে আমি ভালোই বাসতাম না
যদি না
তোমার হাতে থাকত
মেশিনগান
হয় তো মার্ক্সের ইশতেহার তুমি পড়নি
জানো না গ্রিক পার্থেনন
তবে তোমাকে শিখিয়ে দিতে হয়নি
কারা জন্তুজানোয়ার আর কারা অগ্নিপূজারি
আমরা একইসঙ্গে স্মৃতি ও বহির্জগতে বাস করি
সম্মুখে ডাইনোসোরের কঙ্কাল
ফলে স্মৃতির প্রতি সহিংসতা
আর বহির্জগতে প্রতারণা ব্যাপারটা একই
হাঁসেরা উড়ে বেড়ায় উপত্যকায়
পাথরেরা গড়িয়ে পড়ে
আমাদের ধুলোমলিন হাসিখুশিগুলোর সঙ্গে
সমসাময়িক মিথ্যের পাটাতনে
তোমার মেশিনগান তোমার ভাষা
তোমার অন্তহীন মুহূর্ত
তোমার অতন্দ্র তুন্দ্রাভূমি
আমার মেশিনগান

