নিশির গভীরে দাঁড়ায়ে দুয়ারে
ডাকিল আমারে পাপি নরাধম,
ভাবিল না হায় কে-নেবে সে দায়
ভাবে তার মতো সবই অধম ।
অন্ধকারে ঢাকা হাতে কিছু টাকা
গভীর ঘুমে যবে মনুষ্য জাতি,
ঠিক সেই ক্ষণে এসে পাপী-জনে
লোভ দিয়ে করে যায় সৎ ক্ষতি ।
বোঝা বেশ ভার ধূর্ত সমাচার
রাখিলাম রচে ঘটনার পুঁথি,
নিস্তরণ শেষে সেই দেবে লাজ
সময়ে ধরিবে টেনে তব দ্যুতি ।
নেই তার ভয় অর্থে কিনে জয়
জীবনের আমানত মূল্যবান,
নেই নীতি ঠিক তারে শত ধিক্
নিপাত যাক পাপী নাফরমান।

