আমি পথশিশু থাকি পথে পথে
নাই কোনো আমার বাড়িঘর।
জানি না কে মা-বাবা আমার
আপন বলতে কেউ নেই সবাই আমার পর।
ঘুরি ফিরি রাস্তায় রাস্তায়
কাঁধে নিয়া বস্তা পরিত্যক্ত জিনিস টোকাই
জীর্ণশীর্ণ কাপড় গায়ে, ঘৃণ্য করে মানুষ আমায়
তুছ করে ডাকে তারা আমাকে ঐ টোকাই।
পেটটি ভরে খাই না পেতে
করি আবর্জনায় ফেলা খাদ্য আহার।
ভালো কিছু খেতে চাইলে কর দুরুদুরু
একি সৃষ্টির প্রতি দয়া তোমার!
আমিও তো তোমাদের মতো মানুষ
তোমরা কেনো তা বুঝ না।
আমিও তো চাই বাঁচতে তোমাদের মতো করে
কেন আমায় তোমরা মিশতে দাও না?
করেছে ভুল মা-বাবা আমার
কেন দিছো সেই ভুলের মাশুল বিধি আমায় তুমি।
নিষ্ঠুর স্বার্থের লাগি মানবতার খেলায়
আজ হেরে গেছি আমি।

