আমাদের সম্পর্কে
সূর্যাক্ষর প্রকাশনী বাংলাদেশের উদীয়মান একটি প্রকাশনা সংস্থা। সূর্যাক্ষর নামে একটি লিটলম্যাগও এই প্রকাশনা প্রতিষ্ঠানটি প্রকাশ করে। দেশের অনেক তরুণ সাহিত্যিক এই প্রকাশনা ও লিটলম্যাগের সঙ্গে কাজ করছেন।
নতুন লেখকদের জন্য
আমরা নতুন লেখকদের সব সময় গুরুত্ব দেয়। নতুন লেখকদের বই প্রকাশ না হলে প্রতিভা বিকাশের সুযোগ থাকে না। যখন একজন নতুন লেখকের পান্ডুলিপি হাতে পাই, সেটা যত্নসহকারে পর্যালোচনা করি এবং বই প্রকাশের ব্যবস্থা গ্রহণ করি। এক্ষেত্রে, আমরা মনে করি, শুধু প্রকাশকই নয়, নিজের প্রতিভা পাঠকমহলের কাছে তুলে ধরতে লেখকেরও আগ্রহ থাকা প্রয়োজন।
আমাদের আগ্রহ
আমরা ফিকশন, নন-ফিকশন সব ধরনের বই প্রকাশ করি। তবে থ্রিলার, রহস্য উপন্যাস, হরর, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, রোম্যান্স, আত্মউন্নয়ন ইত্যাদি আমাদের পছন্দের জনরা। এসবের সঙ্গে সমসাময়িক উপন্যাস, গল্প, ছড়া, কবিতাগ্রন্থ, শিশুকিশোর সাহিত্যেও আমাদের আগ্রহ রয়েছে। পান্ডুলিপি ভালো হলে আমরা যেকোনো নন-ফিকশনও প্রকাশ করি।
