আজ কৃষ্ণচূড়া রং ধরেছে
ফাল্গুন এলো নাকি,
মনের মাঝে এক প্রিয়তমা
বাসন্তীর ছবি আঁকি।
বটের ডালে কোকিল ডাকে
কোকিলা তুমি কই,
আর থেকো না-যে দূরে দূরে
ফাল্গুন এলো সই।
প্রকৃতিরা আজ রূপ ছড়ায়
নতুন পাতার ছলে,
মাঝির কণ্ঠে ভাটির গান
ঢেউ বৈঠার জলে।
রঙিন প্রজাপতি ডানা মেলে
ফুলে ফুলে উড়ে,
নীল আকাশে গাঙচিলেরা
ডানা মেলে ঘুরে।

