ভিক্ষু কহিলো সহসাই-
মাটিতে মিশিবে দেহ, বিকল্প কিছু নাই।
বন্ধ হইবে নিশ্বাস…
তুলিয়া নিবেন হায়, যে আল্লাহ মাটি দিয়া বানাইছেন আমায়।
ছোটাছুটি হইবে শেষ, না দেখিবো কিছু,
খাটিয়া যাইবে সামনে
মুসল্লি হাটিবে পিছু।
নয়া দিন আসিবে ঠিকি,
সূর্য উঠিবে রোজ।
অন্ধ কবরে সবই সমান
কে রাখিবে খোঁজ!
আপন সবে দুনিয়াতে পরকালে নয়
আপন কর্মদোষে আমার আমল হইলো ক্ষয়।
কার কখন বাজে ঘণ্টা কে বলিতে পারে;
হইলে সময় কখনো কি আজরাইলে ছাড়ে?
বলিতে বলিতে ভিক্ষু হঠাৎ হোঁচট খাইয়া পড়ে,
ছুটে আসিয়া কবি তখন ভিক্ষুরে ধরে।
কহিলো কবি ওঠো হে চাচা।
ভিক্ষু তখন কয়, এই দুনিয়া এখন হইতে আর আমার নয়।
মরণের আগে মাফ চেয়ে যাই তার কাছে হায়,
যে আল্লাহ মাটি দিয়া বানাইছেন আমায়।
কথাখানা শেষ করিয়া ভিক্ষু গেলো মরি।
ভয় করিয়া কবি দিলেন চোখের পানি ছাড়ি।
দুহাত তুলে কহিলেন কবি মোনাজাতে হায়-
ক্ষমা করো ও আল্লাহ মাফ করো আমায়।

