ওগো মা!
বিছেদের সংঘাতে আমি আহত, মর্মান্তিক মর্মাহত,
নিবিড় প্রণয়ে অন্তঃকরণ ফুলে ব্যাপ্ত।
তোমার বিয়োগ বেদনা শানিত তলোয়ার যেমন,
ক্ষণে ক্ষণে হৃদয় রক্তভেজা হয় তেমন।
ওগো মা!
তোমার করুণা কণা বর্ষার ভারী ফোঁটার মতো,
ডুবিয়ে, ভাসিয়ে যায় জাছাদ, জিছিম, দেহ।
সবুজ শ্যামল অপরূপ পৃথিবীতে বিরল তুমি ;
মহান প্রভুর অযুত লক্ষ শোকর করি আমি।
ওগো মা!
সাধ্য আছে কার দুটো বাঁকা কথন কিংবা বলন,
নয়তো বাঁকা চাহনি; ভয়াবহ নির্লজ্জতার মতোন।
কখনো চাইনে অশালীন তিরস্কার তির্যকপাতন;
যা হয়েছে নিষ্ঠুর রূপ নিয়েছে মুখস্খলন।
ওগো মা!
তোমার তরঙ্গভঙ্গে বর্ণ আমার হয়েছে পাণ্ডুর;
কঠিন শ্রমের ফল শস্য দানা পাবে প্রচুর।
তুমি ছিলে অমলিন জীবনভর থেকো অমলিন;
দিয়েছ যা পেয়েছি তা পরিশোধ হবে না ঋণ।
ওগো মা!
আর্জি আমার মর্জি তোমার দুহাত তুলো মা ;
ইলেমের তালিব বানাও প্রভু সে আমার কলিজা।
আজ দূরে চোখের আড়ালে শত বাধার অন্তরালে,
উম্মাহর খাদেম করে জান্নাত নসিবে দিও তারে।

