যমুনা তোর করাল গ্রাসের
হলো না আজও ইতি,
হারিয়ে গেল বসতভিটা
ছেলেবেলার স্মৃতি।
মনে পড়ে নাটমন্দির
বুড়ো বটতলা,
আম বাগানের গোল্লাছুট
বউ বউ খেলা।
হারিয়ে গেছে মনের সখী
আমার জীবন থেকে,
বেঁচে আছি আজো আমি
কষ্ট চেপে বুকে।
রঙ্গে নাচিস আজো তুই
ছুটিস বাঁধনহারা,
সর্বগ্রাসী যমুনা তুই
করলি সর্বহারা।

