একুশ মানে রক্তগঙ্গা
লাল রংয়ের খেলা
হাজারও মায়ের বুকখানি
হৃদয় নিংড়ানো ভালোবাসা।
হাজারও মায়ের আহাজারি
বুকফাটা আর্তনাদ,
চিৎকার করে
দু হাত চাপড়িয়ে বলে
আয় বাবা আয়
বুকে আয়।
ভাষার জন্য জীবন দেয়া বীর
সেনাদের দল
কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই
মোদের কোন দল।
বুকের ভেতর অঝোর ধারায়
বইছে রক্তগঙ্গা-
আজ আমরা সবাই করি
দোয়া তুলে দু হাতখানা।
তোমাদের রক্তের ঋণ
শোধ হবে না কোন দিন।
এটা নিশ্চিত জানে সবি
স্বীকার করে নিবি সকলি।

