শুধু তোমার জন্য
আজ আমি রয়েছি একা
চলেছি অন্ধকার পথে।
শুধু তোমার জন্য
আজ আমি ছন্নছাড়া
থাকিতে পারি না ঘরে।
শুধু তোমার জন্য
বখাটে যুবক আমি
সমাজে পাই লাঞ্ছনা।
শুধু তোমার জন্য
হয়েছি ভবঘুরে
নিশাচর প্রাণী।
শুধু তোমার জন্য
জীবনটা গেছে রসাতলে
বসে বিরহের ছবি আঁকি !
শুধু তোমার জন্য
চিরকাল মোর হৃদয়
রেখেছি আজও শূন্য!
সাম্প্রতিক লেখা
শুধু তোমার জন্য : আওরঙ্গজেব কামাল
0
Previous Articleহাওয়ায় হাওয়ায় : মাসুদ মুস্তাফিজ
Next Article হতাশা মুক্তি : মাহদী হাসান
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

