ভালোবাসার মানুষগুলো ছুটে শুধু দূরে
আমরা হলাম গাধার দলে সবই ভবঘুরে।
রাত্রি দিনে খেটে মরি সুখের আশা করে,
কেউ ভাবিনি আগামীকাল ঘটবে কী যে ঘরে।
ভালো মানুষ সবাই আমরা ফিরে ঘরে চলি,
বাহির পানে কত প্রকার ভালোমন্দ বলি।
নিজের ভাগ্য একটিবারও যদি ভেবে দেখি,
ভাগ্যটাই আজ আসল শুধু বাকি সবই মেকি।
রাত পোহালেই ভোরের পাখি কিচিরমিচির স্বরে,
জানিয়ে দেয় চলো সবাই খাদ্য খোঁজার তরে।
দেরি হলে আর পাবে না অন্যে নিয়ে যাবে,
ভেবেছ কি পরিবারে সবাই কী যে খাবে?
তেমনি আমরা মানবসমাজ সুখে থাকার চেষ্টায়,
নিত্য থাকি শ্রমের মাঝেই সবই ফাঁকি শেষটায়।

