ছিল না দাম আমরা ছিলাম
পরাধীন এক জাতি,
বন্ধু সেজে পশ্চিমারা
হলো বাংলার সাথী।
একটা সময় উঠলো তারা
শোষণেতে মেতে,
বীর বাঙালি স্বাধীনচেতা
নেয়নি মাথা পেতে।
সাত মার্চের সেই ভাষণটা
ছিল সেরা উক্তি,
বাংলাদেশের নেতা মুজিব
চায় যে সবার মুক্তি।
তার ডাকেতে শুরু দেশে
স্বাধীনতার যুদ্ধ,
শত্রু সেনা হয় নাজেহাল
চতুর্দিকে রুদ্ধ।
ডিসেম্বরের ষোলো তারিখ
দেশ হলো ভাই মুক্ত,
সোনার স্বদেশ গড়ার কাজে
আমরা আছি যুক্ত।

