এ জীবনে আর কিছুই বহ্নিস্তূতি চাই না আমিÑ
অন্ধ ময়ূরের মায়াবীজ রাঙামথে ভ্রমর সন্ন্যাস
বালিকার তামসতা জীবতত্ত্বের সবুজ পান্ডুলিপি
ভাঙা মন্দিরের পৌরাণিক সেই কেয়াগাছ
আর আমাদের গগণছায়ায় শান্ত ভবিষ্যৎ
আমাদের জলভ্রম রামধনু
এ জীবনে আর কিছুই চাই না চন্দ্রত্বক দুর্বাঘাস মাড়িয়ে ইঁদুরের চলমান জীবন
এ জীবনে ঘুমশূন্য বাঁশিতে রক্ত নিয়ে মিশে যাছি কোকিলের অপমৃত্যুর চুমুতে
এ জীবনে রেনু নেই তবুও মন ভরে যায় দূরগ্রামে রেখে আসা ভুলযৌবন হয়ে
একদিন দুঃখী বটবৃক্ষের হাওয়ায় দেহবীনার গান হয়ে উঠবো!

