ক্ষুধার রাজ্যে ব্যস্ত মোরা,
আমি এক অসহায়।
জীবন যুদ্ধে পরাজিত হয়ে,
আহারের জন্য করি সঞ্চয়।
বাবা-মা, ভাই-বোন ও স্বজন
সবাই ছিল সোনার সংসারে।
অভাব এসে বন্ধু হলো,
নিঃস্ব করে গেল মোরে।
এ কেমন ধরণী,
সৃষ্টি করেছ দয়াময়।
সবকিছু কেড়ে নিলে মোর,
তিলে তিলে করেছ তার ক্ষয়।
সংসারে অভাবের কারণে,
অর্থের পিছু পিছু ঘুরে।
মোর জীবন সরে গেছে
জীবন থেকে বহু দূরে।
শৈশব পেরিয়ে কৈশোরে,
বুনানো অনেক স্বপ্নের জাল।
অভাবের কারণে হয়নি পূরণ,
ভরে গেছে জীবনে মিথ্যা জঞ্জাল
অভাবের সংসারে জীবনের
কুড়ি বছর পেরিয়ে এলাম।
পেলাম না সুখের দেখা,
আজ ওআমি বেঁধে আছি বুকে,
শত দুঃখ কষ্টের ব্যথা।
অভাবের এই সংসারে
নুন আনতে পান্তা ফুরায়,
ব্যাংক ব্যালেন্সে জমে না
কোন মোটা অঙ্কের টাকা।
মাসের শেষে অন্যের কাছ থেকে
ধার করা ঋণ শোধ করতে,
পকেট যে হয় মোর ফাঁকা।
অর্থ নাই মন আছে,
মন দিয়ে হবে কি?
অর্থের অভাবের কারণে এখন,
ঘরে আসবে না কোন বৌ-ঝি।
অভাবে হয় স্বভাব নষ্ট,
মোরা জানি এই উক্তিটি সঠিক!
অর্থের অথৈই জলে ডুবে,
নিজেকে জানাবে ধিক্!
যার নাই সেই কেবল বুঝে,
সংসারে অর্থের কি অভাব।
অভাবে নষ্ট করে মোদের,
সততার স্বভাব।
সাম্প্রতিক লেখা
অভাবের সংসার : সামাউন আলী
0
Previous Articleকত নদী শত নদী : নজরুল ইসলাম শান্তু
Next Article রমজান : মো. হানিফ শেখ
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

