এসেছে দেখো রমজান মাস
সেহরি খেয়ে রাখবো রোজা ,
পড়বো নামাজ খোদার ঘরে
থাকবো সবাই সরল সোজা,
ইফতার করব মিলে মিশে
গরীব অসহায়দের ডেকে,
বাদ যাবে না পথের শিশু
খুশিতে খাবো মেখে,
শয়তানের ধোঁকায় পড়ব না
শপথের মালা পরব,
ভালোবাসবো সকল মানুষ
নিয়মনীতি মানব,
কোরআন পড়ব রমজান এলে
শান্তি আসবে মনে,
আল্লাহর দিদার লাভ করিতে
নবীর কথা মেনে,
দুনিয়ার যত লোভ লালসা
দিবো চলো ছেড়ে
আশার আলো জ্বেলে উঠবে
মুমিন ভাইদের তরে।

