চোখ যতদূর যায় তারও কোন কিনারা ঘেঁষে
তোমার কেতকী চাহনি উঠেছিল ভেসে
সেদিন খুব করে ভেবে ভেবে বাদামি ভালোবাসা
মনের গভীর থেকে ডুকরে কেঁদেছিল তমসা
আছড়ে পড়েছিল ঢেউ তোমার যে পাশে পাঁজর
চন্দ্রমুখী ফুলের মতোই কেঁপে উঠেছিল আঁচল
যতদূর নিশ্বাসের প্রতিধ্বনি বেজে উঠেছিলো নিবিড়তর
অথৈ বেদনাকে ভুলে এই হাতটা ধরো
অতঃপর ঠোট বুঝুক ওটা এক তৃষ্ণার প্যারালাল সাঁকো
সে সাঁকোয় পাশাপাশি একটি ছবি আঁকো

