রকেট গতিতে ছুটে এলো প্রেম
কৈশরের প্রথম সূর্যচুম্বন ওষ্ঠে,
আলুথালু প্রেমে মন জড়ালো আনমনে
কিছুকাল কাটে, জড়িয়ে গেল দেহ।
ছোট প্রাণে অফুরন্ত প্রেম কতই আর
ফুল ফুটাতে পারে?
ফুল কত ফুটে ছিলো জানা হলো না:
হুঁল ফুটেছিল অনেক।
এক পক্ষকাল পার হতে না হতেই,
মনের বুদ্বুদ মিলেয়ে গেলেও, দেহের উষ্ণতা
নাকি পৌরাণিক কোন কাহিনীর রেশ,
মনটাকে এড়িয়ে, দেহের শীতল পাটি বিছিয়ে
প্রেমটাকে দাহ করেনি : রেখেছে মমি করে বেশ।

