‘ভালোবাসো?’
‘সন্দেহ বিরাজমান?’
‘হ্যাঁ’
‘কেন বলোতো?’
‘তোমাকে আমার বুদ্ধিমতী মনে হয়।’
‘যদি হয়ে থাকি?’
‘তাহলে বাসো না ভালো।’
‘কীভাবে বুঝলে?’
‘হুমায়ূন স্যার বলেছেন, বুদ্ধিমতিরা কখনো কাউকে মন দিয়ে সত্য ভালোবাসতে পারে না।’
‘তুমি সঠিক বলেছো।’
‘আমি জানি।’
‘কবে থেকে?’
‘যেদিন তোমার ছেলেবন্ধু আমাকে বলেছে, আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে। আপনার সাথে জড়িয়ে গেছে আমার ওপর অভিমানে।’
‘তুমি আমাকে তাও ভালোবেসেছ?’
‘হ্যাঁ কেন না, হুমায়ূন স্যার তো বলেনি বুদ্ধিমান বা বোকা ছেলেরা আসল ভালোবাসার কারিগর হতে পারবে না।’
‘তবে করণীয় কী?’
‘সম্মান থাকতে দূরে সরে যাই!’
‘পারবে?’
‘পারবো।’
‘আমার শূন্যতা তোমায় ভোগাবে না?’
‘হ্যাঁ তা অবশ্য ভোগাবে তবে সামলে নিবো।’
‘ভালো থেকো।’
‘ভালো রেখো।’
‘আবার হবে দেখা?’
‘বোধহয় আমৃত্যু পর্যন্ত নয়।’
‘আমায় ক্ষমা করবে?’
‘ক্ষমার যোগ্য?’
‘আমার ভাষা নেই।’
‘আমার ক্ষমার ভাণ্ডারেও ক্ষমা নেই।’
সাম্প্রতিক লেখা
ত্যাগ : মাহফিক মাহিয়ান নাজাত
0
Previous Articleআকাশের শামিয়ানা সীমাহীন ঝিল : রানা জামান
Next Article প্রেম : সোমা ঘোষ মণিকা
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

