গোপালগঞ্জে জন্মেছিল বাঙালি জাতির পিতা
শেখ সায়রা বেগমই ছিলেন বঙ্গবন্ধুর সেই গর্বিত মাতা।
১৭ ই মার্চে আগমন হয়েছিল এক বজ্রকণ্ঠী বীরের
বৃক্ষরাজির সাথে আনন্দে মেতেছিল, পাখিগুলো নীড়ের।
অগ্রনী ছিলেন শৈশবেই তিনি, ছিলেন ন্যায়পরায়ণ
লড়াই ছিল দুঃশাসকের বিরুদ্ধে, ছিল ধর্মীয় কর্মণ।
ভক্তিভরে স্মরণ করি, মহান জাতির পিতা
আজীবন মনে রাখবে বাঙালি , যতকাল রবে স্বাধীনতা।
মুজিব নামেই হিয়ার কোণে, বজ্রকণ্ঠ বাজে
জন্মদিনের উল্লাসে যেথায়, তারকারাজিরাও নতুন করে সাজে।
হানাদারদের পরাস্ত করতে, বাঙালিদের জাগ্রত করেছিলেন যিনি
মহান স্বাধীন বাংলার রুপকার, বঙ্গবন্ধু তিনি।

