তোমারি বিরহে যে সুর বাজে মোর প্রাণে,
কেমনে বর্ণিব আজি শব্দের সনে।
শব্দেরাও যে আজ প্রশ্ন করে,
দাঁড় করায় কাঠগড়ায়।
তুই হে কন?
তুই কি ভালোবাসার যোগ্যতা অর্জন করেছিস?
তুই কি জানিস, ভালোবাসতে কি কি লাগে?
তুই কি জানিস, ভালোবাসলে কষ্টও পেতে হয়?
তোকে ভালোবাসতে কে বলেছে?
আরে! এসব না জানলে ভালোবাসতে গেলি ক্যান?
– গেলি ক্যান বল আমায়?
– বল!
জল চলচল চোখে -ভুল যে আমার!
বকিস না আর।
তোর প্রশ্নের জবাব যে নেই আমার কাছে!
কেউ রাখেনি আমার মনের খবর!
‘শব্দ’ তুই না হয় রাখিস আমার মনের খবর।
কেউ করেনি মনের ক্ষত নিবারণ!
‘শব্দ’ তুই না হয় করিস মনের ক্ষত নিবারণ।
সে তো লিখেনি আমায় তাহার মনে!
‘শব্দ’ তুই না হয় লিখিস তাহারে-
সুনিপুণ কাব্য ভান্ডারে।

