ভুলে যেতে বলে তোমায়
ভুলতে আজও পারিনি,
পাবো নাতো জেনে তোমায়
পাবার আশা ছাড়িনি।
অভিমানে কাঁদিয়ে তোমায়
কেঁদেছি আমি কত,
পাইনি আমি তুমি ছাড়া
বন্ধু মনের মতো।
যতই দূরে থাকো তুমি
রাখবো তোমায় মনে,
তোমার ছবি আজও আমার
ভাসে চোখের কোণে।
সুখে থেকো ভালো থেকো
সারা জনম ভর,
ভেবো নাকো কভু আমায়
আমি স্বার্থপর।

