টুঙ্গিপাড়ার শ্যামল ছায়ায়
জন্মালে মুজিব তুমি
তোমায় পেয়ে হয়েছে ধন্য
আমার চরণভূমি।
মুজিব তুমি মহান নেতা
তুমি জাতির পিতা
তুমি না হলে হতো না বংলা
পেতাম না প্রিয় স্বাধীনতা।
দেখিয়েছো তুমি মুক্তির পথ
জাগিয়েছো ঘুমন্ত অন্তর
বাঁচতে শিখিয়েছো মাথা উঁচিয়ে
দূর করে সব ভয় ডর।
তুমি দিয়েছিলে স্বাধীনতার ডাক
রেসকোর্সের সেই ময়দানে
শত শত বাঙালি পড়েছিল ঝাঁপিয়ে
শুধু তোমার একটি আহ্বানে।
দৃপ্তকণ্ঠে তুমি বলেছিলে সেদিন
ঝাঁপিয়ে পড়ো নিয়ে, যার যা আছে হাতে
স্বাধীন করবো এই বাংলা মাকে
প্রয়োজনে প্রস্তুত, হাসিমুখে জীবন দিতে।
স্বাধীনতার ঘোষক তুমি
দিয়েছো স্বাধীনতার ঘোষণা
দেখিয়েছো তুমি নতুন স্বপ্ন
এনে দিয়েছো স্বাধীন পতাকা।
তুমি জন্মেছিলে বলে হে মুজিব
আমরা হয়েছি আজ স্বাধীন
যতদিন রবে বাংলার আকাশ বাতাস
তুমি থাকবে অমর হয়ে চিরদিন।

