স্বাধীনতার গল্প যদি অল্প করে শোনো
মুক্তি পাগল মুক্তি সেনার নামগুলো সব গোনো
তখন তুমি জানবে খোকা, স্বাধীনতার মানে
গুছ কথা তুছ তারই গল্প যে না জানে।
মায়ের ভাষায় মাকে যদি উচস্বরে ডাকো একাত্তরের একটি ছবি হৃদয় পটে আঁকো
তখন তুমি বুঝবে খোকা স্বাধীনতা কি
ঘরের কোনে বন্ধ খাঁচায় রাখবে না পাখি।
স্বাধীনতার গল্প যদি একটুখানি শোনো
নাম না জানা বীর শহীদের সংখ্যা সবই গোনো
তখন তুমি বুঝবে খোকা স্বাধীনতার মানে
বীর বাঙালি বীরের বেশে লড়তে কেবল জানে।

